শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

বর্ষীয়ান অভিনেতা মিথিলেশ চতুর্বেদী মারা গেছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 4, 2022,
  • 304 সংবাদটি পঠিক হয়েছে

বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিথিলেশ চতুর্বেদী মারা গেছেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন মিথিলেশ। কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে নিজ শহর লখনউতে ফিরে যান তিনি। সেখানেই তার চিকিৎসা চলছিল।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মুম্বাইয়ে আনা হয় তাকে। কোকিলাবেন হাসপাতালে চলছিল চিকিৎসা। বুধবার (০৩ আগস্ট) সেখানেই প্রয়াত হন অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে জামাই আশিস চতুর্বেদী।

চরিত্রাভিনেতা হিসেবে বলিউডের অসংখ্য সিনেমায় কাজ করেছেন মিথিলেশ। ‘গদর এক প্রেম কথা’, ‘কোই মিল গ্যায়া’, ’ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘রেডি’সহ বহু সিনেমায় তার অসাধারণ অভিনয় দর্শকপ্রিয় হয়েছে।

মিথিলেশ বড় পর্দায় কাজ করলেও নিয়মিত থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। টেলিভিশনের পর্দাতেও নিয়মিত কাজ করেছেন এক সময়। অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ সিনেমায় শেষবার দেখা গেছে তাকে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo