শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

আগুন নিয়ে আর খেলতে দেব না : কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 16, 2022,
  • 308 সংবাদটি পঠিক হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে ভোট চোরের বিরুদ্ধে। আজিজ মার্কা কমিশনের বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। আমরা আর আগুন নিয়ে খেলতে দেব না।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ছাগল তো নাচে, ছাগলের তিন নম্বর বাচ্চাও নাচে। সে কী লাফ বাম রাজনীতি দলের! যারা মানুষের কথা বলে, যারা খেটে খাওয়া মানুষের কথা বলে, আদর্শের কথা বলে, এরা আবার হাওয়া ভবনের যুবরাজের সঙ্গে তার নেতৃত্বে আন্দোলন করে।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুর ও আওয়াজ আগের মতো নেই। এখন কমে গেছে। লন্ডনে এখন আর টাকা পাঠাতে পারছেন না ফখরুল সাহেব। ফখরুল সাহেব বরগুনার এই সম্মেলনে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ দেখে যান।

ওবায়দুল কাদের বলেন, দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। এখন আর কষ্ট পোহাতে হয় না। আর কিছু দিন পরেই ফরিদপুর থেকে কুয়াকাটার রেললাইনের কাজ এসে পড়বে এই দক্ষিণ অঞ্চলে।

প্রসঙ্গত, ১৯৯২ সালে সম্মেলনের মধ্য দিয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির নির্বাচিত হন। দীর্ঘ ৩০ বছর ধরে শীর্ষ এই দুটি পদে সভাপতি সম্পাদক হিসেবে তারা দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ ২০১৪ সালে সম্মেলন অনুষ্ঠিত হলেও তারাই সভাপতি-সম্পাদক নির্বাচিত হন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo