শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

ভোলায় গরু ব্যবসায়ী ছদ্মবেশে আসামি ধরল পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 17, 2022,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

গরু ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম শাহাবুদ্দিন (৪৯)।

তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমাদের থানার এসআই শামীম ও এএসআই জুলহাস গরু ব্যবসায়ী সেজে আসামিকে ধরার জন্য অপেক্ষা করেন।

এরপর একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।’

এর আগে, গত মঙ্গলবার বিকালে উপজেলার মনপুরা ইউনিয়নের কলাতলি এলাকা থেকে গরু ব্যবসায়ী ছদ্মবেশ ধারণ করে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শাহাবুদ্দিন দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের কাঞ্চন মাজির ছেলে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo