শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড, শিশুসহ ২১ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 18, 2022,
  • 344 সংবাদটি পঠিক হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে পুরো ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।

গাজার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামে জনবহুল একটি শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন লেগেছে।

রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর স্থানীয় একজন কর্মকর্তা।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটটি শরণার্থী শিবিরের একটি জাবালিয়া। ঐ শিবিরে প্রায় ৬ লাখ লোকের বাস।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।

সূত্র: বিবিসি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo