শিরোনামঃ
দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের পা বিচ্ছিন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 20, 2022,
  • 329 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল জেলার উজিরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়েছে। ২০ নভেম্বর রবিবার সকাল ১০ টায় ঢাকা -বরিশাল মহা সড়কের ইচলাদি টোলপ্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় হয়। উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

 

পুলিশ সূত্রে জানা যায় গৌরনদী মডেল থানায় কর্মরত কনস্টেবল মোঃ রমজান সকালে রেশন আনার জন‍্য নিজ মটরসাইকেল যোগে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে উজিরপুর উপজেলার ইচলাদি এম.এ মেজর জলিল সেতুর উপরে পৌছামাত্র ঘাতক সুগন্ধা পরিবহন মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় রক্তাক্ত যখম হয়।

 

এছাড়াও মোটরসাইকেলটি ধুমরে মুচড়ে যায়। স্থানীয় লোকজন মূমূর্ষ অবস্থায় আহত পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতকে স্হানীয়রা উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে যায়। তবে সুগন্ধা পরিবহনটিকে আটক করে গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo