শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

পিরোজপুরে চতুর্থ শ্রেণির ছাত্রের ফাঁস দিয়ে আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, November 20, 2022,
  • 312 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে শফিকুল ইসলাম (১১) নামে এক শিশু ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেছে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ নেছারাবাদ উপজেলা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে আজ রোববার পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

শফিকুল ওই এলাকার মো আব্দুস সালামের ছেলে। শফিকুল গ্রামের পশ্চিম কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।শিশুটির চাচা মো. আলম বলেন, ‘শফিকুল গলায় প্লাস্টিকের ফিতা পেঁচিয়ে নিজেদের ঘরের মধ্যে সবার অগোচরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘শনিবার বিকেলে তার মা ঘরের বাইরে ছিল। সন্ধ্যার দিকে তার মা ঘরে ঢুকে দেখে শফিকুল ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে আছে।

এ সময় তাঁর ডাকচিৎকারে সবাই গিয়ে শফিকুলকে নামিয়ে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে জানতে শফিকুলের বাবা আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কী হয়েছে আমি কিছু বলতে পারব না। পরে জানাব।’

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল আমীন বলেন, ‘শফিকুল ইসলাম একটি সুস্থ শরীরের বাচ্চা মানুষ। শনিবার সন্ধ্যার দিকে তার চাচা আলম ফোন করে জানিয়েছেন, শফিকুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’

এ ঘটনায় নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘শিশুটির পরিবার বলছে, শিশুটি নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

তাই পোস্টমর্টেম রিপোর্ট না দেখে আগাম কিছুই বলা যাবে না। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু করে মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo