শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরিশালে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 23, 2022,
  • 297 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে দুটি খাবার হোটেলসহ তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে নগরের গীর্জা মহল্লা এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছেন, অভিযানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, খাবার সংরক্ষণ ও ব্যবস্থাপনায় অসঙ্গতি, নিম্নমানের প্রক্রিয়াজাতকরণ প্রচেষ্টার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

প্রতিষ্ঠান তিনটি হলো—দধিঘর, হোটেল আল-জামিয়া ও হোটেল ওয়াজেদিয়া। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যদের সহযোগিতায় অভিযানে বরিশাল সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo