শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

স্বামীকে নিয়ে ওমরায় গেলেন পূর্ণিমা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 26, 2022,
  • 312 সংবাদটি পঠিক হয়েছে

ওমরাহ করতে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন এই তারকা। তার সঙ্গে রয়েছেন স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা।

বর্তমানে স্বামী-কন্যাসহ মদিনায় আছেন পূর্ণিমা। এরপর যাবেন মক্কায়। সেখানই ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

ওমরায় যাওয়ার ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন। একটি ছবিতে দেখা যাচ্ছে বোরকা-হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। এছাড়া পূর্ণিমার একটি সেলফিতে দেখা গেছে স্বামী ও কন্যাকে।

সৌদি যাওয়ার আগে সবশেষ ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমার শুটিং করেছেন পূর্ণিমা। সরকারি অনুদানের এই সিনেমার তার সঙ্গে আরও অভিনয় করেছেন ফেরদৌস, জয় চৌধুরী, মৌমিতা সূচরিতা, অরুণা বিশ্বাস, শাহানুর, মিশা সওদাগরসহ অনেক।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত ২৭ মে আশফাকুর রহমান রবিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। তবে খবরটি তিনি প্রকাশ্যে আনেন ২১ জুলাই। রবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে সুখেই কাটছে এই দম্পতির জীবন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo