শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে ৫০ কচ্ছপ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 26, 2022,
  • 314 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি যাত্রীবাহী বাস থেকে ৫০টি কচ্ছপ উদ্ধার করেছে অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা। শনিবার (২৬ নভেম্বর) সকাল ৭টায় কলাপাড়া বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে কচ্ছপগুলোকে উদ্ধার করে তারা। তবে এসময় কচ্ছপের মালিককে পাওয়া যায়নি।

 

উদ্ধারের সময় সংগঠনের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি, সদস্য রফিকুল ইসলাম। অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের কলাপাড়া টিমের টিম লিডার রাকায়েত বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ডে পরিবহনে তল্লাশি চালিয়ে সুদ্ধি প্রজাতির কচ্ছপগুলো উদ্ধার করি।

পরে কচ্ছপগুলোকে আমরা পটুয়াখালীর বিভাগীয় বন বিভাগের নিজস্ব পুকুরে নিয়ে অবমুক্ত করেছি। পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের দেশে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণীদের সংরক্ষণের জন্য আইন তৈরি করা হয়েছে। সেই আইন অনুযায়ী কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo