শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

রাজাপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর নামে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 30, 2022,
  • 326 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বোমা হামলার ঘটনায় বিএনপির ১০৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মামলাটি করেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইলিয়াস ফরাজি। মামলায় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খানের বাড়িতে দাওয়াত খেয়ে বের হন দলটির ১০-১২ জন নেতাকর্মী। পিংড়ি স্কুল এলাকায় গেলে তাদের লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করেন বিএনপির কিছু নেতাকর্মী।

এ ঘটনায় বিএনপির ২৬ নেতাকর্মীর নামসহ অজ্ঞাত আরো ৮০ জনের বিরুদ্ধে মামলা করেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইলিয়াস ফরাজি। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo