শিরোনামঃ
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী। বাবার বাড়ি থেকে নাস্তা কম দেয়ায় বউকে মারধর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিরোজপুরে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক বরিশালে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে থানা হেফাজতে জয় বাংলা স্লোগান, এসআই সহ ২ পুলিশ ক্লোজড পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

মঠবাড়িয়ায় গরু চুরির সময় ৩ চোরকে গণধোলাই 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, December 6, 2022,
  • 382 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আঙ্গুকাটা গ্রামে সোমবার রাতে কৃষক বাবুলের গোয়াল ঘর থেকে তিনটি গরু নিয়ে পালানোর সময় সংঘবদ্ধ তিন গরু চোরকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করছে এলাকাবাসী।

আটককৃতরা হলো লক্ষিপুর জেলার শাকচর গ্রামের আহসান উল্লার ছেলে আনোয়ার হোসেন (৩০) আলী আহম্মেদ এর ছেলে নুরুন নবী নিশান (৩৫) ও মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের হোসেন মাতুব্বর এর ছেলে ইয়াকুব মাতুব্বর (৩৫)।

আঙ্গুলকাটা গ্রামের ইউপি সদস্য মোজাম্মেল হক খান জানান, সম্প্রতি উপজেলায় ব্যাপক হারে গরু চুরি, ডাকাতি বৃদ্ধি পাওয়ায় আমরা এলাকাবাসী রাত জেগে পাহারা দেই। সংঘবদ্ধ একটি গরু চোরের দল সোমবার রাতে কৃষক বাবুলের গোয়াল ঘর থেকে তিনটি গরু নেওয়ার প্রস্তুতি কালে এলাকাবাসী ধাওয়া করলে গরু নিতে আসা একটি মিনি ট্রাকে দ্রুত পালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এসময় এলাকাবাসী ওই তিন চোরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেই।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (অপরাধ) আবদুল হালিম জানান, আসামিদের কাছ থেকে একটি দুই হাতল আকৃতির কাটার উদ্ধার করা হয়। চোরের ব্যবহার কৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে। এঘটনায় কৃষক বাবুল বাদী হয়ে একটি মামলা দায়ের করে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo