শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

পিরোজপুরে গ্রেফতার আতঙ্কে বাড়িছাড়া বিএনপি নেতাকর্মীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, December 6, 2022,
  • 343 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ার আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার রাতে উপজেলা যুবলীগের সহসভাপতি মো. আবুল কালাম মোল্লা বাদী হয়ে পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ূন কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০২ জনকে নামীয় এবং ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

মামলায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলকেও আসামি করা হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল মামলাটি মিথ্যা ও গায়েবি দাবি করে বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণে বাধা দেওয়া স্বরূপ মামলাটি করা হয়েছে।

তিনি আরও বলেন, এ গায়েবি মামলার কারণে আমাদের নেতাকর্মীরা আজ বাড়িছাড়া। মামলা দিয়ে মঠবাড়িয়া বিএনপিকে দুর্বল করা যাবে না; বরং আরও শক্তিশালী হবে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার মামলা সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo