শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

পটুয়াখালীতে মদ নিয়ে টিকটক, পরে ইয়াবাসহ গ্রেপ্তার 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, January 18, 2023,
  • 310 সংবাদটি পঠিক হয়েছে

মদের বোতল নিয়ে নেচে ও মদ পান করে টিকটিকে ভাইরাল হওয়া আমান উল্লাহ আমান (২৮) ওরফে টিকটকার আমানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ।

সোমবার রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকার আমানের বসতঘরে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করলে আদালত মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।

আমান পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের ছালাম মৃধার ছেলে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আমানের বসতবাড়ি থেকে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আমান উল্লাহ আমান তার টিকটক একাউন্টে বিদেশি মদের বোতল নিয়ে বিভিন্ন ভঙ্গিমা করা ও মদ পানের বেশ কয়েকটি ভিডিও আপলোড করেন। আর এভাবেই তিনি সস্তা জনপ্রিয়তা পান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo