শিরোনামঃ
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী। বাবার বাড়ি থেকে নাস্তা কম দেয়ায় বউকে মারধর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিরোজপুরে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক বরিশালে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে থানা হেফাজতে জয় বাংলা স্লোগান, এসআই সহ ২ পুলিশ ক্লোজড পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যা, মা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, January 18, 2023,
  • 353 সংবাদটি পঠিক হয়েছে

সুনামগঞ্জে পৌর শহরের হাজীপাড়া এলাকায় প্রতিবন্ধী মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় শহরের হাজীপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মা মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে—এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ২১ বছরের এই মেয়েটি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ছিল। করোনায় মেয়েটির বাবা মারা যাওয়ায় মা এই প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন। হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে কষ্ট করছিলেন তিনি। তাই মানসিক কষ্ট থেকেই তিনি এমনটি ঘটাতে পারেন। মা আছিয়া বেগমকে (৫৫) আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo