শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বরিশালে বঙ্গবন্ধু কলোনীতে অগ্নিকাণ্ড, ৪টি ঘর পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, January 18, 2023,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

 

বরিশাল নগরীর চাঁদমারি মাদরাসা সংলগ্ন বঙ্গবন্ধু কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকার ৪টি ঘর ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।

মো. মিজানুর রহমান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সময় সাপেক্ষে তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

স্থানীয় সূত্রে জানাগেছে, চাঁদমারি মাদরাসা সংলগ্ন বঙ্গবন্ধু কলোনীর নূরু জমাদ্দারের ঘর থেকে আগুন সূত্রপাত ঘটে। পরে একে একে মজিবর হাওলাদার, বজলু মিস্ত্রী ও খলিল হাওলাদারের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

নূরু জমাদ্দারের স্ত্রী হাসিনা বেগম বলেন, কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে। এতে তার ঘরের সব মালামাল ও ৩০ জোরা কবুতর পুরে ছাই হয়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দেন। এছাড়া জেলা প্রশাসক অগ্নিকাণ্ডের বিষয়টি সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo