শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

বিশ্ব ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, January 22, 2023,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমার ময়দানে আবু তাহের নামে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। মৃত আবু তাহের কিশোরগঞ্জ জেলার সৈয়দ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বকয়কারী মো. সায়েম। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে খিত্তায় স্বাভাবিকভাবে মারা যান আবু তাহের। এ নিয়ে গত তিনদিনে ইজতেমায় ছয়জন মুসল্লি মৃত্যু হয়েছে। ইজতেমা ময়দানে জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে গত বৃহস্পতিবার ভোর থেকে শনিবার পর্যন্ত শারীরিক অসুস্থতাজনিত কারণে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।

মৃত মুসল্লিরা হলেন- রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব জুরাইনের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান, রাজধানীর গুলিস্তান বঙ্গবাজার এলাকার মৃত হাজী ওয়াইজুল্লাহর ছেলে হাজী মো. বোরহান উদ্দিন, বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম, গাইবান্ধার মৃত মো. শুক্কুর মোল্লার ছেলে মো. আব্দুল হামিদ মোল্লা ও সাভারের আব্দুল আলিমের ছেলে মফিজুল ইসলাম।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo