শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, January 22, 2023,
  • 293 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল মেট্রোপলিটন এলাকায় পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২২ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল ।

আটককৃতরা হলো, নগরীর কাউনিয়া বিসিক খালপাড় এলাকার বঙ্গবন্ধু কলোনীর মো. নুরু ইসলামের স্ত্রী শিল্পী বেগম (৪০), মৃত কামরুল গাজীর ছেলে মো. সজল গাজী ওরফে সাজন (২৫) ও কাউনিয়া ১ম গলির মো. মোতালেব খানের ছেলে মো. সুমন খান (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রোববার রাত আড়াইটার দিকে কাউনিয়া বিসিক খালপাড় এলাকার বঙ্গবন্ধু কলোনীতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে আটক করে।

এসময় শিল্পী বেগমের ছেলে অপর মাদক ব্যবসায়ী মো. শান্ত ইসলাম কৌশলে পালিয়ে যায়। এর আগে একইদিন রাত ১ টার দিকে কাউনিয়া টেক্সটাইল জোড়া টাওয়ার সংলগ্ন বিসিক কাগাসুরা সড়কস্থ এনায়েতের বাসার সামনে অভিযান চালানো হয়। এসময় সজল গাজী ওরফে সাজন ও সুমন খানকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo