শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

চমক দেখাতে গিয়ে বিতর্কে পড়ে গেলেন পুনম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 28, 2023,
  • 307 সংবাদটি পঠিক হয়েছে

খোলামেলা পোশাক পরেন। মধ্যরাতেও লাইভে হাজির হন ভক্তদের সামনে। তবে ভারতের প্রজাতন্ত্র দিবসে বিশেষ চমক দিতে গিয়ে বিপাকে মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। জানালায় পর্দা সরিয়ে রোদ পোহাতে দেখা গেল তাকে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পুনম। আর তাতেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি!

ছবিতে দেখা যাচ্ছে, তার পরনে ছেঁড়া জিনস, সঙ্গে টি-শার্ট। আর সেই টি-শার্টেই চমক। সেটা যে জাতীয় পতাকা! কাঁধের কাছে গেরুয়া। বুকে সাদা অংশে অশোক চক্র। তার নিচে সবুজ।

এদিকে সেই ছবি দেখেই বিতর্ক শুরু। পোশাক হিসেবে ব্যবহার করা যায় না জাতীয় পতাকা! সে কথা পুনমকে মনে করিয়ে দিতে চাইলেন অনেকেই।

তার ছবিতে মন্তব্য করেছেন, প্রতিবাদ জানাচ্ছি। ভারতের জাতীয় পতাকা গায়ে জড়িয়েছেন কেন? এটা তো অপরাধ!

কেউ বলেছেন, সংবিধানের নিয়মভঙ্গ করছেন উনি, ধিক্কার! আবার কেউ সতর্ক করে অনুরোধ জানালেন, ছবিটি যেন এখনই ডিলিট করে দেন পুনম, না হলে বিপদে পড়তে পারেন।

বলিউডের গোপন উন্মাদনা তিনি। তাকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। পর্দায় হোক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে-উষ্ণ আবেদন রেখেই চলেন ৩১ বছরের তারকা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo