শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

ছেড়ে দেওয়া আসনে ফের এমপি হলেন সাত্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, February 2, 2023,
  • 271 সংবাদটি পঠিক হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির দলছুট নেতা আবদুস সাত্তার ভূঞা বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। এই আসনের ১৩২ কেন্দ্রের ফলাফলে কলারছড়ি প্রতীকে তিনি ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে দুই সহকারী রিটার্নিং কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বাপ্পী এবং মোহাম্মদ জিল্লুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

আবদুস সাত্তার ভূঞা এই আসনেরই সংসদ সদস্য ছিলেন। তবে দলের সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে দল থেকে পদত্যাগ করে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তার পক্ষে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা।

উপনির্বাচনে আবদুস সাত্তারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাষানী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট এবং জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮১৮ ভোট।

তবে আব্দুস সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির সাবেক নেতা আবু আসিফ আহমেদকে ধরা হলেও তিনি ভোটের অবস্থানে তৃতীয় হয়েছেন। মোটরগাড়ি প্রতীকে আসিফের প্রাপ্ত ভোট সংখ্যা ৩ হাজার ২৬৯টি। যদিও গত ২৭ জানুয়ারি থেকে আসিফ নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। বুধবার ইভিএমের মাধ্যমে মোট ১৩২টি কেন্দ্র ও ৮২৬টি ভোটকক্ষে এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo