শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

থানায় থেকে ছাগল ছেড়ে দিতে এমপির ফোন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 7, 2022,
  • 358 সংবাদটি পঠিক হয়েছে

হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভেতরে কয়েকটি গাছের চারা খেয়ে ফেলায় একটি রামছাগলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০২ আগস্ট) এ ঘটনা ঘটে। এ ঘটনায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ফোন করেও কোনো কাজ হয়নি। বিষয়টি নিয়ে জেলাজুড়ে সমালোচনা চলছে।

জানা গেছে, বাহুবল সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. ফারুক আহমেদের একটি রামছাগল গত মঙ্গলবার বাহুবল মডেল থানার ভেতরে কয়েকটি গাছের চারা খেয়ে ফেলে। তখন ছাগলটিকে আটক করা হয়। বৃহস্পতিবার (০৫ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত ছাগলটি থানায় আটক ছিল।

বিষয়টি জানার পর শনিবার বিকেলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপি সদস্যের ছাগল থানার ভেতরের গাছ নষ্ট করায় আটক করা হয়। এ ঘটনায় সংসদ সদস্যসহ আরও কয়েকজন ছাগলটি ছেড়ে দেওয়ার জন্য আমাকে ফোনে অনুরোধ করেছেন। তিনি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। কিন্তু আমরা ছাগলটিকে পার্শ্ববর্তী খোয়াড়ে জমা দিয়েছি।

রামছাগলের মালিক ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, আমার ১০ বছরের নাতি নাহিদ ওই ছাগলের জন্য কান্না করছিল। এজন্য ছাড়ানোর জন্য ঘুরেছি। পুলিশ বলেছিল, ছাগল খোয়াড়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু কোন খোয়াড়ে জমা আছে, তার সন্ধান আমি পাচ্ছিলাম না। বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম রশিদ আহমেদের মাধ্যমে যোগাযোগ করা হলেও ছাগলটি ছাড়া হয়নি। বৃহস্পতিবার হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের শরণাপন্ন হয়েছিলাম। তিনি ওসিকে মুঠোফোনে কল দেওয়ার পরও থানা থেকে আমার ছাগল ছাড়া হয়নি।

বিষয়টি জানতে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, ‘ছাগল ছাড়ার জন্য নয়, বিষয়টি দেখার জন্য ওসিকে ফোন করেছিলাম।’

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo