শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

পাথরঘাটায় ট্রলার নোঙর করা নিয়ে সংঘর্ষ, আহত ৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 7, 2022,
  • 339 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার পাথরঘাটায় এনামুল হোসাইনের মালিকানার এফবি আল-মদিনা এবং বরগুনার রাসেল কোম্পানির মালিকানাধীন এফবি মা ফাতেমা ট্রলারের মাঝিমাল্লাদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

আহতরা হলেন এফবি মা ফাতেমা ট্রলারের মোহাম্মদ সুলতান (৬০), মোহাম্মদ ফারুক (৩০), আলতাফ (৬০)। তাঁদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া এলাকায়। অন্যদিকে এফবি আল মদিনার ইমরান মাঝি (৪০), মোহাম্মদ শাহিন (২৫), আবু জাফর (২৫), মোহাম্মদ বাবুল (৩৫) ও মোহাম্মদ মোশারফ (৩৫)। তাঁদের বাড়ি নোয়াখালী জেলার বিশ্ব আন্ডারচর এলাকায়। আহতদের মধ্যে মোহাম্মদ সুলতান ও মোহাম্মদ ফারুকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আল-মদিনা ট্রলারের মালিক এনামুল হোসাইন বলেন, ‘যেহেতু মাঝিমাল্লারা ট্রলার নোঙর করা নিয়ে ঝামেলা করেছেন। সে ক্ষেত্রে ট্রলার মালিক সমিতির মাধ্যমে মাঝি সমিতির কাছে বিচার দেওয়া হবে।’

ট্রলার মালিক সমিতির সভাপতি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সমুদ্র থেকে মাছ শিকার করে ফেরার পর মৎস্যঘাটে এফবি আল-মদিনা ট্রলার নোঙর করে রাখা হয়। পরে এফবি মা ফাতিমা ট্রলারটি ঘাটে এসে আল-মদিনা ট্রলারের মাঝিমাল্লাদের জায়গা দিতে বলেন। জায়গা করে দিতে দেরি হওয়ায় আল-মদিনা ট্রলার বেঁধে রাখা রশি কেটে দেন মা ফাতিমা ট্রলারের মাঝিমাল্লারা। এ নিয়ে দুই ট্রলারের মাঝিমাল্লাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আটজন আহত হয়েছেন এবং উভয় ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমিতির সভাপতি আরও বলেন, ‘ঘাট পরিচালনা করার জন্য কর্তৃপক্ষের কোনো জনবল নেই। তাই প্রায়ই নোঙর করা নিয়ে মাঝিমাল্লাদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটছে।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পর সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরে উভয় পক্ষের আহতদের হাসপাতালে পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo