লালপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, February 20, 2023,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে

 

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

রবিবার (১৯ ফেব্রুয়ারি-২৩) বিকেলে বিএনপি জামাতের -সারা দেশব্যাপী আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে লালপুর উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলার স্টেশন বাজারের থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে করইতলা স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক এজি এস (নাটোর-১) লালপুর-বাগাতিপাড়া আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আফতাব হোসেন ঝুলফু, পৌর আওয়ামী লীগ ও গোপালপুর পৌরসভা মেয়র রোকসানা মোর্তজা লিলি, গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন। অনুষ্ঠানে,উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান মিল্টেন সভাপতিত্বে, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হাসান সরলের সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ নেতা সোলায়মান হোসেন রিপন,রিপন, ছাত্রলীগ নেতা আব্বাস সহ আরো আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo