শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

নদীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, February 22, 2023,
  • 303 সংবাদটি পঠিক হয়েছে

টাঙ্গাইলে বন্ধু‌দের নি‌য়ে নদী‌তে টিকটক ভিডিও বানাতে গিয়ে পানিতে ডুবে অপু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়া‌রি) বি‌কে‌লে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ এলাকার ধ‌লেশ্বরী নদী‌তে এ ঘটনা ঘটে।

নিহত অপু একই উপ‌জেলার হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হাতিলা থেকে ৫-৬ জন যুবক ধ‌লেশ্বরী নদীর পাড়ে টিকটক ভিডিও বানাতে আসে। তারা সবাই এক সঙ্গে নদীতে ডুব দেন। প‌রে বন্ধ‌ুরা ওপরে উঠলেও অপু নদীর স্রোতে তলিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস মিয়া বলেন, স্থানীয়রা হটলাইন নম্বরে কল করলে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট উদ্ধার কাজ চালিয়ে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo