শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

স্ত্রী পালালো যার সঙ্গে, প্রতিশোধ নিতে তার স্ত্রীকেই বিয়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 4, 2023,
  • 279 সংবাদটি পঠিক হয়েছে

প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে স্ত্রী। তাই স্ত্রীর সেই প্রেমিকের বউকেই বিয়ে করে প্রতিশোধ নিলেন এক ব্যক্তি। ঘটনাটি ভারতের বিহারের খাগাড়িয়া জেলার।

জানা গেছে, রুবি দেবী নামে ঐ নারী ২০০৯ সালে নীরাজ নামে এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এই দম্পতির চার সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর নীরাজ আবিষ্কার করেন- তার স্ত্রী মুকেশ নামে একজনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রুবি এবং মুকেশের বিয়ে হয়। এ ঘটনা জানার পর মুকেশের বিরুদ্ধে পুলিশের কাছে স্ত্রী অপহরণের অভিযোগ করেন নীরাজ। এরপর স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। কিন্তু এতে বাধা দেন মুকেশ। সেই থেকে তিনি পলাতক।

মুকেশও বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল। মজার ব্যাপার হলো, তার স্ত্রীর নামও রুবি। তাই প্রতিশোধ নেয়ার জন্য মুকেশের স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নীরাজ। শেষ পর্যন্ত চলতি বছরের ফেব্রুয়ারিতে নীরাজের সঙ্গে মুকেশের স্ত্রীর বিয়ে হয়।

এমন উদ্ভট বিয়ের খবর নজর কেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীদের। একজন ব্যবহারকারী লিখেছেন, মুকেশের স্ত্রীকে বিয়ে করার পরিকল্পনা শুরু থেকেই ছিল নীরাজের।

অন্য একজন লিখেছেন, বিবাহিত লোকেরা একে অপরের সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে। এখানে আমি এখনো অবিবাহিত।

সূত্র: এনডিটিভি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo