শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

যেসব শর্তে ৬ মাস বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 12, 2023,
  • 316 সংবাদটি পঠিক হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর মত দিয়েছে আইন মন্ত্রনালয়।

রোববার (১২ মার্চ) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাকে আগের মতো, আগের যে দুটো সব শর্ত ছিল সেই শর্তসাপেক্ষে আবারও সেই মুক্তির মেয়াদ ৬ মাসের জন্য শর্তযুক্তভাবে বাড়িয়েছি।

তিনি বলেন, সেই শর্তগুলো আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা নেবেন। নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন তার মানে এই নয় যে তিনি হাসপাতালে যেতে পারবেন না। তিনি হাসপাতালেও যেতে পারবেন। তবে এই সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না।

মন্ত্রী বলেন, এই দুই শর্ত সাপেক্ষে তার যে দণ্ডাদেশ স্থগিতাদেশ ছিল, সেটা আরও ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি সময় বাড়ানো হয়েছে।

‘আমরা কি স্থগিত বলবো নাকি আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে বলবো’-সাংবাদিকরা এমন প্রশ্ন করলে মন্ত্রী বলেন, আমরা মতামত দিয়েছি এবং কথা হচ্ছে যে এই মতামতের ভিত্তিতেই গত কয়েকবার এটাকে কার্যকর করা হয়েছে৷ আমি আশা করি এই মতামতের ভিত্তিতেই এবারও সেটা কার্যকর করা হবে।

উল্লেখ্য, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে। এই অবস্থায় কিছুদিন আগে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo