শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, March 13, 2023,
  • 293 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠিতে পাঁচ শতাধিক ইয়াবাসহ তুহিন হাওলাদার (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার রাতে শহরের পালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের জানান, বিপুল পরিমান ইয়াবাসহ পালবাড়ি এলাকায় অবস্থান করছিল মাদক কারবারি তুহিন হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। তাঁর কাছ থেকে পাঁচ শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া তুহিন হাওলাদার পালবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের ছেলে। তুহিনকে ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে ঝালকাঠি থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo