শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবন্ধীকে মারধর!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 8, 2022,
  • 320 সংবাদটি পঠিক হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আঃ আজিজ বেপারি(৫৩) নামের এক প্রতিবন্ধীকে পিটিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকাল সাতটায় বেপারি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত প্রতিবন্ধী আজিজ বেপারী মহিপুর থানার ৬ নং ওয়ার্ড মিছরি পাড়া গ্রামের বাসিন্দা ওজিউল্লাহ বেপারির ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালবেলা মোটরসাইকেল চালক শেখ ফরিদ জোর করে প্রতিবন্ধী আজিজ বেপারিকে বাড়ি নেয়ার চেষ্টা করে। এ নিয়ে উভয় এর মাঝে কথা কাটাকাটি হয়। তারই সূত্র ধরে ঘটনার দিন জাহাঙ্গীর আলম, শেখ ফরিদ, নিজাম, শাহজালাল সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবন্ধী আজিজ বেপারির উপরে হামলা চালায়। এ সময় তার চিৎকার শুনে বাঁচাতে তার স্ত্রী ছুটে আসলে তাকেও শ্লীলতাহানীর চেষ্টা করে ও স্বর্ণালঙ্কার, নগদ ১৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo