শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

মাদারীপুরে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 19, 2023,
  • 275 সংবাদটি পঠিক হয়েছে

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার সকালে শিবচরের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইমাদ পরিবহনের একটি বাস খাদে পড়ে ১৪ জনের প্রাণহানি হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। পরে বাসের ভেতর থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আপাতত ১৬ জন। আরো হতাহতের আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo