শিরোনামঃ

মাদারীপুরে নিহতের প্রত্যেক পরিবার পাবে ২০ হাজার টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, March 20, 2023,
  • 281 সংবাদটি পঠিক হয়েছে

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এ সময় আহত যাত্রীদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে সহযোগিতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন। এর আগে একই দিন সকালে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এতে ২০ জনের নিহত হন। আহত হয়েছেন আরো ২৫ জন।

জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ২০ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঢামেকে নেয়ার পর আরো দুজন নিহত হয়েছেন। তবে আহত হয়েছেন প্রায় ২৫ জন।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা প্রায় ২০ জন। আরো হতাহতের আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজ চলছে।

জেলা প্রশাসক রহিমা খাতুন জানান, নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা ও আহত যাত্রীদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে সহযোগিতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo