শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

মরক্কোর কাছে হেরে গেল ব্রাজিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 26, 2023,
  • 290 সংবাদটি পঠিক হয়েছে

কাতার বিশ্বকাপে বড় এক ধাক্কা খেয়েছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রাজিল। অগণিত সমর্থকদের কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে যায় দলটি। সেই শোক কাটিয়ে তিন মাস পর ফের মরক্কোর বিরুদ্ধে মাঠে নেমে সুবিধা করতে পারল না তারা। ২-১ গোলে হেরে গেল মরক্কোর কাছে।

টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে পিছিয়ে যায় ব্রাজিল। ২৯ মিনিটে সোফিয়ান্নে বৌফলে করেন গোল। বিলাল এল খানোসের অ্যাসিস্টে বক্সের সেন্টার থেকে ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। মরক্কোর গোলদাতা পরে আরও দুইবার গোলের সুযোগ তৈরি করেন সতীর্থকে দিয়ে। কিন্তু হাকিম জিয়েখ ও আজেদিন আউনাহির প্রচেষ্টা ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধে কাসেমিরোর পা যেন সৌভাগ্য হয়ে ধরা দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। কেননা তার একটি গোল সমতায় ফেরায় ব্রাজিলকে।

কিন্তু এই খুশী বেশিক্ষণ ছিল না ব্রাজিল শিবিরে। কেননা ৭৯ মিনিটে আব্দুলহামেদ সাবিরি ফের বল পাঠান ব্রাজিলের জালে। ফলে ফের পিছিয়ে পড়ে তারা। এরপর আর এগিয়ে যাওয়া সম্ভব হয়নি তাদের। ২-১ গোলে হেরে ছাড়তে হয়েছে মাঠ।

বাংলাদেশ সময় ২৬ মার্চ (আগামীকাল) রাত ৪.০০ মিনিটে মরক্কোর প্রতিপক্ষ হয়ে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠে ব্রাজিলকে নাকানি চুবানি খাইয়ে বিদায় করেছে আশরাফ হাকিমির দেশটি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo