শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

সৌদিতে ১৭ হাজার প্রবাসী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 26, 2023,
  • 298 সংবাদটি পঠিক হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১৭ হাজার প্রবাসীকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। রেসিডেন্সি, শ্রম এবং সীমান্ত আইন ভঙ্গ করার অপরাধে তাদের আটক করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত রেসিডেন্সি আইন ভঙ্গ করায় ৯ হাজার ২৫৯ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবের প্রবেশের চেষ্টাকালে ৪ হাজার ৮৯৯ জনকে এবং শ্রম সংক্রান্ত বিষয় নিয়ে ২ হাজার ৪৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে ধরা হয়েছে। সবমিলিয়ে সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা দিয়েছে, যারা সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করবে, আইন ভঙ্গকারীদের সহায়তা ও আশ্রয় দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ রিয়াল জরিমানা অথবা গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

সৌদি আরবে যেন অবৈধভাবে কেউ থাকতে না পারেন, সেটি নিশ্চিতে গত কয়েক বছরে বেশ কড়াকড়ি অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধ অভিবাসীদের ধরতে কয়েকদিন পর পরই ধরপাকড় চালাচ্ছে তারা। এসব অভিযানে অনেক মানুষ আটক হচ্ছেন এবং পরবর্তীতে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo