শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

রোজায় ভিক্ষা করলে দেড় লাখ টাকা জরিমানা, তিন মাসের কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 26, 2023,
  • 295 সংবাদটি পঠিক হয়েছে

পবিত্র রমজান মাস আসার পর ভিক্ষাবৃত্তি নিয়ে কড়াকড়ি হওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। নতুন করে দেশটি সতর্কতা জারি করে বলেছে, যারা ভিক্ষা করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

আরব আমিরাতের আইন অনুযায়ী, ভিক্ষা একটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ এ অপরাধ করলে তাকে তিন মাসের জেল অথবা সর্বোচ্চ ৫ হাজার দিরহাম জরিমানা করার বিধান রয়েছে। যা বাংলাদেশি অর্থে প্রায় দেড় লাখ টাকার সমান।

আমিরাতের পাবলিক প্রসিকিউশন জোর দিয়ে বলেছে, যে কোনোভাবে ভিক্ষা করা কঠোরভাবে নিষিদ্ধ। আর যাদের ভিক্ষা করার অপরাধে ধরা হবে তাদের নিশ্চিত শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

পাবলিক প্রসিকিউশন আরও সতর্কতা দিয়ে বলেছে, যদি স্বাস্থ্যবান কেউ ভিক্ষা করেন, জীবন চালানোর উপায় থাকা সত্ত্বেও ভিক্ষা করেন, আহত বা প্রতিবন্ধী সেজে করুণা পাওয়ার চেষ্টা করেন অথবা তৃতীয় কোনো পক্ষকে সহায়তা করার নাম করে সাহায্য তোলার সময় ধরা পড়েন তাহলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে— সেটি সত্যিকারের ভিক্ষুকদের যে শাস্তি দেওয়া হয় তার চেয়েও কঠিন হবে।

এ সপ্তাহের শুরুতে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে নিজেদের বার্ষিক ক্যাম্পেইন শুরু করে দুবাই পুলিশ। মূলত রমজান মাস আসলেই ভিক্ষাবৃত্তি বেড়ে যাওয়ায় এই সময়টায় এর বিরুদ্ধে বেশি তৎপর হয় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে দুবাই পুলিশ জানায়, গত রমজানে ৬০৪ জনকে আটক করেছিলেন তারা। এরমধ্যে ৩৮২ জন ছিলেন ভিক্ষুক। ২২২ জন ছিলেন অবৈধ ব্যবসায়ী, যারা অনুমতি ছাড়া ফুটপাত বা রাস্তায় রমজান উপলক্ষ্যে ব্যবসা করার চেষ্টা করেছিলেন।

সূত্র: গালফ নিউজ

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo