শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

দাবদাহ থাকবে আরও সাত দিন, ২০ এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, April 11, 2023,
  • 383 সংবাদটি পঠিক হয়েছে

দেশের ওপর থেকে বয়ে চলা দাবদাহ আরও সাত দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ২০ এপ্রিলের পর বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দাবদাহ অব্যাহত থাকবে আরও সাত দিন। এই সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।’

এর আগের বছর এই সময়ে তাপমাত্রা ৪১ ডিগ্রি হয়েছিল জানিয়ে বজলুর রশীদ বলেন, ‘এবারও তাপমাত্রা এমন হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলেও তা চলতি মাসের ২০ তারিখের পর।’

এদিকে চুয়াডাঙ্গা জেলায় আট দিন ধরেই বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আজ খুলনা বিভাগের এই জেলাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি দাবদাহ।

অতিরিক্ত তাপমাত্রায় হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গাবাসী। স্বস্তিতে নেই পশু-পাখিও। কাঠফাটা গরমে যেন নাভিশ্বাস উঠেছে জনজীবন।

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, টানা আট দিন এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা আট দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে।

এই কর্মকর্তা আরও বলেন, বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় মানুষের শরীরে ঘামও কম হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo