শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

পিরোজপুরে শ্যালক হত্যার দায়ে ভগ্নিপতির যাবজ্জীবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, April 12, 2023,
  • 352 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় চার বছরের শ্যালক শিশু হাসিব হাওলাদারকে হত্যার দায়ে ভগ্নিপতি মো. মারুফ খানকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামি মো. মারুফ খানের উপস্থিতিতে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. মারুফ খান ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আনইলবুনিয়া গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালে আসামি মো. মারুফ খানের সঙ্গে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মো. হাবিবুর রহমানের মেয়ে রিমা বেগমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ২০১৯ সালের ১০ ডিসেম্বর আসামি মারুফ খান তার স্ত্রী রিমা বেগমের ছোট ভাই ৪ বছরের শিশু হাসিব হাওলাদারকে তাদের বাড়ির উঠানে খেলাধুলা করার সময় খাবার খাওয়ানোর কথা বলে সেখান থেকে নিয়ে যায়।

কিছুক্ষণ পর মারুফ খান একা ওই বাড়িতে ফিরে আসলে পরিবারের লোকজন শিশু হাসিবের কথা জিজ্ঞেস করলে মারুফ খান শিশুটিকে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে। এ ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হলে পুলিশ আসামি মারুফ খানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মারুফ খান শিশু হাসিবকে হত্যা করে লাশ গুম করার কথা স্বীকার করে। পরে মারুফের দেওয়া তথ্য মতে পুলিশ বসতবাড়ির পাশের বাগানের নর্দমার মধ্য থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

এ ঘটনার একদিন পর ২০১৯ সালের ১২ ডিসেম্বর নিহত হাসিবের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক হোসেন বলেন, আদালত আসামি মো. মারুফ খানকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo