শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

কিল হিম ও শত্রু ভাসছে ‘হা হা’ রিয়েক্টে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, April 16, 2023,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে

মুক্তির মিছিলে ঈদুল ফিতরে এরই মধ্যে যোগ দিয়েছে সাতটি সিনেমা। সেই তালিকায় আছে অনন্ত জলিলের ‘কিল হিম’ ও বাপ্পী চৌধুরীর ‘শত্রু’ সিনেমা।

কিন্তু সিনেমা দুটির টিজার ও ট্রেইলার প্রকাশের পর অন্তর্জালে সমালোচনার মুখে পড়েছে। ফেসবুকে সিনেমা দুটির টিজার ও ট্রেইলার ‘হা হা’ রিয়েক্টে ভাসছে।

১২ এপ্রিল প্রকাশিত ‘কিল হিম’ সিনেমার এক মিনিটের টিজারটি অনন্তর ফেসবুক পেজ থেকেই দেখা হয়েছে ২০ লাখের বেশি বার। টিজারটিতে রিয়েকশান দেয়া ৯৭ হাজার মানুষের মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন।

অন্যদিকে, ১১ এপ্রিল বাপ্পী চৌধুরীর ‘শত্রু’ সিনেমার দুই মিনিট ২১ সেকেন্ডের ট্রেইলার বাপ্পীর ফেসবুক পেজ থেকেই দেখা হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখের বেশি বার। টিজারটিতে রিয়েকশন দেওয়া ৩৩ হাজার মানুষের মধ্যে ২০ হাজারের বেশি মানুষ ‘হা হা’ রিয়েক্ট দিয়েছেন।

বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু জুটির চার নম্বর সিনেমা ‘শত্রু’। সিনেমায় বাপ্পীকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে ও মিতুর দেখা মিলবে অভিভাবকহীন এক বখাটে তরুণী হিসেবে। সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর।

আর ‘কিল হিম’ পরিচালনা করেছেন এমডি ইকবাল। সিনেমায় অনন্ত জলিলকে একজন এজেন্টের চরিত্রে দেখা যাবে। বর্ষা আসছেন ভিলেন চরিত্রে। এতে আরও অভিনয় করছেন রুবেল ও মিশা সওদাগর।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo