শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

দুই বাহিনীর সংঘর্ষে সুদানে নিহত বেড়ে প্রায় ২০০

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, April 18, 2023,
  • 318 সংবাদটি পঠিক হয়েছে

সুদানে সামরিক বাহিনীর সঙ্গে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘর্ষ তৃতীয় দিনের মতো চলছে। সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২০০ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও ১৮০০ মানুষ।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এদিকে সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তিন দিনের লড়াইয়ে অন্তত ১৮৫ জন নিহত হয়েছেন।

সুদানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ভলকার পার্থেস অধিবেশনে নিরাপত্তা পরিষদকে বলেছেন, বর্তমান পরিস্থিতি খুবই অস্পষ্ট। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা বলা কঠিন।

দুই পক্ষই ঘনবসতিপূর্ণ এলাকায় ট্যাংক, আর্টিলারি ও অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করছে।

ভিডিওর মাধ্যমে নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পার্থেস বলেন, যুদ্ধে জড়িত পক্ষগুলো এই ধারণা দিচ্ছে না যে, তারা এখনই তাদের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতা চায়।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে উত্তর আফ্রিকার এই দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেনাবাহিনীর জেনারেলরা ‘স্বাধীন কাউন্সিল’-এর নামে দেশ পরিচালনা করছিলেন।

এই স্বাধীন কাউন্সিলের ভাইস-প্রেসিডেন্ট হলেন জেনারেল মোহামেদ হামদান দাগালো। অপরদিকে স্বাধীন কাউন্সিলের প্রধান হলেন জেনারেল আব্দেল ফাতাহ আল-বুরহান।

বেসামরিক সরকার গঠনের অংশ হিসেবে সম্প্রতি আধাসামরিক বাহিনী আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার একটি উদ্যোগ নেওয়া হয়। আর এই বিষয়টি নিয়েই সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo