শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 2, 2023,
  • 292 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা মুফতি মাহমুদুল হাসান নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও এক শিক্ষক গুরুতর আহত হন।

মঙ্গলবার (২ মে) সকালে পিরোজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

নিহত মাদরাসা শিক্ষক মাওলানা মুফতি মাহমুদুল হাসান (৩০) নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া তারাবুনিয়া কাটাবুনিয়া দারুল কুরআন কওমি মাদরাসা মুহতামিত ও জেলার নাজিরপুরের দেউলবাড়ী ইউনিয়নের দেউলবাড়ী দোবড়া গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে। এছাড়া মোটরসাইকেলে একই মাদরাসার সহকারী শিক্ষক আলী হোসেন গুরুতর আহত হন।

নিহতের মামাত ভাই সানাউল্লাহ্ জানান, নিহত মাহমুদুল হাসান মাদরাসা থেকে বই কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন। তিনি নাজিরপুর উপজেলার নতুন রাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মাহামুদুল হাসান নিহত হন। এছাড়া মোটরসাইকেলে একই মাদরাসার সহকারী শিক্ষক আলী হোসেন গুরুতর আহত হন।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা কর্তব্যরত চিকিৎসক ডা. দিপান্নিতা দেবনাথ জানান, মাদরাসা শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া আরেক শিক্ষক গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলী রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হলেও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo