শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

আগৈলঝাড়ায় কুকুরের কামড়ে আহত ১৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 2, 2023,
  • 278 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ১৩ জন আহত হয়েছে।

সোমবার (১ মে) উপজেলার আগৈলঝাড়ায় এ ঘটনা ঘটে।পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- উপজেলার সুজনকাঠি গ্রামের নুর ইসলামের ছেলে রবিউল সরদার (৩০), একই গ্রামের সবুজ মোল্লার স্ত্রী ফাতেমা বেগম (২১), আবুল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩), আকবর মোল্লার স্ত্রী ইয়ারুন নেছা (৪৫), মোজাম্মেল হোসেনের স্ত্রী শামীমা বেগম (৩৫), নাঠৈ গ্রামের মজিদ সরদারের ছেলে শামসুল হক সরদার (৮০), কান্দিরপাড় গ্রামের আদি মধুর ছেলে আমিষ মধু (২৭), আস্কর গ্রামের মিন্টু অধিকারীর ছেলে মনিম অধিকারী (১৪), মুড়িহার গ্রামের রুবেল সরদারের ছেলে ইয়ামিন (২), মধ্য শিহিপাশা গ্রামের মোর্শেদ আলীর ছেলে তানভীর হোসেন (১৭), একই গ্রামের আমিন সেরনিয়াবাতের ছেলে আরাফাত সেরনিয়াবাত (১৯), আক্কেল সরদারের ছেলে মনোয়ার সরদার (৬৫) ও দক্ষিণ শিহিপাশা গ্রামের আদম রাঢ়ীর ছেলে রাসেল রাঢ়ী বাড়ি থেকে রাস্তায় বের হলে পাগলা কুকুরের কামড়ে আহত হয়।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা হালদার জানান, কুকুরের কামড়ে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, কুকুরের কামড়ে আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যাতে করে ওই রোগীর কারণে অন্য মানুষের ক্ষতি না হয়। জলাতঙ্ক রোগের হাত থেকে বাঁচতে অবশ্যই রেভিক্স ভিসি প্রয়োগ করতে হবে রোগীকে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo