শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

চরফ্যাশনে ট্রলারডুবি, নিখোঁজ ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 10, 2022,
  • 314 সংবাদটি পঠিক হয়েছে

 

ভোলা: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ২টি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩ জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে বঙ্গোপসাগরের শিবচর পয়েন্টে ট্রলার ‍দুটি ডুবে যায়।

ডুবে যাওয়া দুই ট্রলারের মালিকরা হলেন— চরফ্যাশন উপজেলার ইউসুফ মাঝি ও কালাম বাতান। এর মধ্যে কালাম বাতানের ট্রলারের সব জেলে জীবিত উদ্ধার হলেও ইউসুফ মাঝির ট্রলারের ১৩ জেলের মধ্যে ৩ জন নিখোঁজ রয়েছেন।

ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাম হাওলাদার মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢালচরের ইউসুফ মাঝি ও কালাম বাতানের ২টি ট্রলার ডুবে গেছে। মাছ ধরার সময় গভীর সমুদ্রে এসব ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৩ জেলে নিখোঁজ রয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেদের উদ্ধার করতে কোস্ট গার্ডকে বলা হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা করছেন, তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo