শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

পিরোজপুর দাখিল পরীক্ষার ২ কেন্দ্র বাতিল, সচিবকে অব্যাহতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 14, 2023,
  • 284 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে দাখিল পরীক্ষার দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কেন্দ্র বাতিল এবং সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৩ মে) মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ আদেশ পাঠানো হয়।

বাতিল হওয়া কেন্দ্র দুটি হলো উপজেলা সদরের সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ কেন্দ্র ও উপজেলার দীর্ঘা ইউনিয়নের লেবুঝিলবুনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র।

নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১০ মে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ কেন্দ্রের সচিব মাওলানা মো. আব্দুল মান্নানকে দায়িত্বে অবহেলার কারণে ওই পদ থেকে অব্যাহতিসহ ওই কেন্দ্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে উপজেলা সদরের নাজিরপুর ডিগ্রি কলেজে দাখিল পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপনসহ লেবুঝিলবুনিয়া কেন্দ্রের সচিব মাওলানা ফরিদ আহম্মেদকে নতুন কেন্দ্রের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরের পরীক্ষা থেকে এ আদেশ কার্যকর করা হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আহমেদ সাব্বির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদরাসা শিক্ষা বোর্ড এমন একটি চিঠি দিয়েছে। পরবর্তী পরীক্ষা থেকে শিক্ষা বোর্ডের এ আদেশ কার্যকর করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo