শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০ অবৈধ অভিবাসী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, May 18, 2023,
  • 298 সংবাদটি পঠিক হয়েছে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ২০ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির মেলাকা রাজ্যের অভিবাসন বিভাগ এ অভিযান চালায়। এদের মধ্যে ১৩ জনকে অতিরিক্ত অবস্থান করা এবং ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৭ মে) সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত আলাদা আলাদা স্থানে অভিযান চালিয়ে এদের বাদে সন্দেহভাজন আরও ৭ জনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ‘সুইপ অপারেশন’ নামে এ অভিযানটি পরিচালনা করেন।

আটক অভিবাসীদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে। এর মধ্যে ১৭ জন ইন্দোনেশীয়, দুজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি।

১৭ মে এক বিবৃতিতে মেলাকা রাজ্য ইমিগ্রেশনের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী জানান, রাজ্য অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের চালানো অভিযানের টার্গেট জায়গাগুলোর মধ্যে ছিল ফুড কোর্ট, বিলাসবহুল গাড়ি পরিষ্কারের স্থান এবং বিদেশি কর্মীদের বিভিন্ন আবাসস্থল।

অনির্বাণ ফৌজি বলেন, অভিযানের সময় কেউ কেউ স্থানীয় পরিচয় দিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেছিল। কিছু বিদেশি আক্রমণাত্মক আচরণ করেছিল এবং নিজেদের নিরাপত্তার কথা চিন্তা না করেই অভিযানের সময় জীবনের তোয়াক্কা না করে পালানোর চেষ্টা করেছিল।

অভিযানে চিহ্নিত অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থান, কোনো পরিচয়পত্র না থাকা এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট-১৫৫)-এর অধীনে অন্যান্য অপরাধ। এতে তদন্তে সহায়তা করার জন্য এবং পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য দায়ী নিয়োগকর্তাদের প্রতি মোট নয়টি সাক্ষীর সমনও জারি করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo