শিরোনামঃ
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী। বাবার বাড়ি থেকে নাস্তা কম দেয়ায় বউকে মারধর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিরোজপুরে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক বরিশালে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে থানা হেফাজতে জয় বাংলা স্লোগান, এসআই সহ ২ পুলিশ ক্লোজড পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

হোটেলের পরোটা-ডাল খেয়ে ২২ জন হাসপাতালে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 28, 2023,
  • 549 সংবাদটি পঠিক হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারের একটি হোটেলে নাস্তা খেয়ে ২২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। রোববার (২৮ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে (২৭ মে) সকালে উপজেলার দইখাওয়া বাজারের চিড়ারমিল এলাকার রেদওয়ান রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার পর বিকেলে অসুস্থ হন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকালে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারের চিড়ারমিল এলাকার রেদওয়ান রেস্টুরেন্টের পরোটা-ডাল খেয়ে পাঁচ থেকে আট ঘণ্টা পর ওই ব্যক্তিদের পেটে ব্যথা, পাতলা পায়খানা ও বমি হতে থাকে। অবস্থা বেগতিক হওয়ায় শনিবার রাতে ও রোববার সকালে একের পর এক আক্রান্ত ব্যক্তিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা। এখন পর্যন্ত অসুস্থ ২২ জনকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে জানতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন রিসিভ করেননি।

তবে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসুস্থ ব্যক্তিদের মধ্যে কেউ এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই দোকানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo