শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

মেয়র প্রার্থী রূপনকে নিয়ে ‘বিরক্ত’ বরিশাল বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, May 30, 2023,
  • 293 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপনের কারণে ‘বিরক্ত’ বরিশাল বিএনপি। নেতাকর্মীদের দাবি- রূপন দলের কেউ নয়, অতএব মিডিয়ায় তাকে বিএনপির লোক বানিয়ে প্রচারণা চালিয়ে লাভ নেই। যদিও রূপনসহ বরিশাল সিটি নির্বাচনে অংশগ্রহণকারী ১৯ বিএনপি নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছে নগর বিএনপি।

সোমবার (২৯ মে) সন্ধ্যায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দফতরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দলের নির্দেশনা অমান্য করা প্রার্থীদের মধ্যে তিনজন নগর বিএনপির বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক রয়েছেন। এছাড়া এই কমিটির আরও চারজন সদস্য সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। আর বহিষ্কারের সুপারিশপত্রের তালিকায় নাম রয়েছে মেয়র প্রার্থী রূপনের।

এদিকে, নির্বাচনে অংশ নেওয়া নগর বিএনপির তিন যুগ্ম আহ্বায়করা হলেন- ৬ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের হারুন অর রশিদ ও ১৯ নম্বর ওয়ার্ডের শাহ মো. আমিনুল ইসলাম। এর বাইরেও নগর বিএনপির আহ্বায়ক কমিটির চার সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা হলেন- ৮ নম্বর ওয়ার্ডের সেলিম হাওলাদার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে জাহানারা বেগম, ৮ নম্বর ওয়ার্ডে সেলিনা বেগম এবং ১০ নম্বর ওয়ার্ডের রাশিদা পারভীন।

এই তালিকায় ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, কাজী মোহাম্মদ শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জোবায়ের আবদুল্লাহ সাদির নামও রয়েছে। বহিষ্কার সুপারিশপত্রে নাম আসা বাকি প্রার্থীদের বর্তমানে কোনো পদ না থাকলেও তারা বিএনপির নেতা হিসেবেই পরিচিত।

এ বিষয়ে নগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান রিপন বলেন, অনুষ্ঠিতব্য বিসিসি নির্বাচনে অংশ নেওয়া ১৯ জনের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এরমধ্যে মেয়র প্রার্থী রূপন দলের কেউ না হলেও ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলেন। তাই তার নামও এই তালিকায় এসেছে। বহিষ্কারের সুপারিশপত্রের সঙ্গে একটি চিঠিও পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

বিষয়টিতে নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, রূপন দলের কেউ নয়। তাকে কোনোদিন এই অঞ্চলের রাজনীতিতে দেখা যায়নি। তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। আমরা বহিষ্কারের সুপারিশপত্র পাঠাইনি, কেন্দ্রই এই তালিকা করেছে।

উল্লেখ্য, কামরুল আহসান রূপন সাবেক মেয়র প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে। ২০১৩ সালে বরিশাল সিটি নির্বাচনে বিএনপির মনোনয়নে মেয়র হন আহসান হাবিব কামাল। তিনি বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo