শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ভোলায় প্রতারণা মামলায় তরুনী কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 11, 2022,
  • 337 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঝুমুরা বেগম (২২) নামের এক নারী। আজ বুধবার সকালে ভোলার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেন।

ঝুমুরা বেগম উপজেলার সাচড়া ইউনিয়নের বাথানবাড়ি গ্রামের আব্দুর রশিদ কাজীর মেয়ে।

মামলায় বাদী স্বামী আল-আমিন মৃধা জানান, চাকরির জন্য তাঁর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের অফিসে যান ঝুমুরা। পরে তাঁকে চাকরি দেন মৃধা। তাঁর অফিসে চাকরিরত অবস্থায় ঝুমুরা বেগম মৃধাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি মৃধাকে মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দেন এবং তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ঝুমুরা ঢাকার মোহাম্মদপুর থানায় তাঁর নামে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দায়ের করেন। বিষয়টি ঝুমুরার বাবাকে জানানো হলে তাঁর বাবা মীমাংসার কথা বলে তাঁকে উপজেলার দরুন বাজারে আসতে বলেন। পরে সেখানে দুর্বৃত্তদের দিয়ে জোরপূর্বক কাবিননামায় স্বাক্ষর নেন তাঁরা।

আল-আমিন আরও জানান, ওই সময় ঝুমুরা বেগম কেরানি গঞ্জের জুবায়ের আলম নামের এক যুবকের বিবাহিতা স্ত্রী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে একাধিকবার আপস মীমাংসার চেষ্টা করেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় গত ১৩ জুন ঝুমুরার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পর গত ১৯ জুলাই আদালতে হাজিরার তারিখ দেওয়া হয়। কিন্তু সেই তারিখে হাজির না হওয়া আদালত তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ভোলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo