শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

বরিশালে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, June 11, 2023,
  • 328 সংবাদটি পঠিক হয়েছে

জেলার কীর্তনখোলা নদীতে ঢাকাগামী এমভি পারাবাত-১১ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে নদীর মকবুলের টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বরিশাল সদর নৌ-থানার ওসি ও লঞ্চের কেরানী জানিয়েছেন।

এতে লঞ্চের তলাও ফেটে গিয়েছে। পরে লঞ্চটি কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকার চরে উঠিয়ে দেওয়া হয়েছে।

এমভি পারাবাত-১১ লঞ্চের কেরানী মো. তুহিন বলেন, বরিশাল নৌ-বন্দর থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। লঞ্চটি নদীর মকবুলের টেক এলাকার মোড় অতিক্রমকালে সামনে একটি বাল্কহেড পড়ে। রং পাশে থাকা বাল্কহেড তখন আড়াআড়ি ঘুরিয়ে দেয়। এতে লঞ্চের চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাল্কহেডের উপর উঠিয়ে দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়।

তুহিন আরও বলেন, বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে লঞ্চের পানির লেভেল থেকে একটু উপরের অংশ ফেটে গিয়ে পানি প্রবেশ করে। তখন লঞ্চ চরে উঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, লঞ্চের যাত্রীদের সিংহভাগ এমভি প্রিন্স আওলাদ-১০ এ এবং অর্ধশতাধিক যাত্রীকে ঢাকাগামী এমভি ফারহান লঞ্চে উঠিয়ে দেওয়া হয়েছে।

বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল জলিল বলেন, সিলেট থেকে বালু নিয়ে বাল্কহেডটি বরগুনার উদ্দেশে যাচ্ছিল। লঞ্চের সঙ্গে সংঘর্ষে বাল্কহেড ডুবে গেছে। যারা সাঁতরে তীরে উঠেছে তারা জানিয়েছেন একজন নিখোঁজ রয়েছে।

ওসি আরও বলেন, নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু রাতে তারা অভিযান করবে না। সকাল থেকে উদ্ধার কাজ শুরু করবে।

পারাবত ১১ লঞ্চের যাত্রী পুলক ও তারেক বলেন, বরিশাল নদী বন্দর থেকে ৯টায় ছেড়ে একটি বাল্কহেডকে ধাক্কা দেয় লঞ্চটি। ধাক্কায় বাল্ক‌হেড‌টি ডুবে যায়। আমরা দেখেছি তিনজন নদী সাঁতরে উপরে উঠেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo