শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ গরুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, June 18, 2023,
  • 272 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে দরিদ্র তিন কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।

রোববার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি ও চর চান্দুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত গরু চারটির মধ্যে চর চান্দুপাড়া গ্রামের দরিদ্র বর্গাচাষি মো. সোহেলের দুইটি, একই গ্রামের মো. সজীব হাওলাদারের একটি ও পার্শ্ববর্তী দশকানি গ্রামের শাহাজুল সরদারের একটি।

লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের গরু মারা গেছে তারা সবাই দরিদ্র কৃষক। তাদের সবাইকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারি সহায়তা প্রদান করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে ফসলের মাঠে কোনো আবাদ না থাকায় সবাই মাঠে গরু চড়ান। প্রতিদিনের মতো রোববারও গ্রামের পাশের মাঠে সবাই গরু চড়াচ্ছিলেন। সকালে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি বন্ধ হওয়ার পর গ্রামের লোকজন মাঠে গরুগুলোকে মৃত দেখতে পান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, বজ্রপাতে গরু মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে অসহায় কৃষকদের সরকারি সহায়তা প্রদান করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo