শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলের শৌচাগারে মিললো দেশীয় অস্ত্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, June 20, 2023,
  • 357 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ জুন) ভোরের দিকে উদ্ধার করা এসব অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়।

এর আগে গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট এবং ইংরেজি বিভাগের শিক্ষক আরিফ হোসেন বলেন, ‘পঞ্চম তলার একটি শৌচাগারের ফলস ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করার কথা আমাকে ফোনে জানিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হলের আবাসিক শিক্ষার্থী আশিকুল ইসলাম জানান, ভোরের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি শৌচাগারে গেলে সেখানে হট্টগোল শুনতে পান। পরে অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত হয়ে একটি বাথরুমের ওপরে কয়েকটি দা, কাঁচি, পাইপ ও স্টাম্পসহ কিছু দেশীয় অস্ত্র দেখতে পান। এসব অস্ত্র দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে জমা দেওয়া হয়। পরে হল প্রভোস্টকে ফোনে বিষয়টি জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo