শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

পায়রা নদীতে ধরা পড়ল ১৮ কেজির কোরাল মাছ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, June 20, 2023,
  • 276 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কোরাল মাছ।

সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার তেঁতুল বাড়িয়া এলাকার জেলে কুদ্দুস ঘরামীর জালে মাছটি ধরা পড়ে।

জেলে কুদ্দুস ঘরামী বলেন, পায়রা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। প্রতিদিনের মতো সোমবার সকালে নদীতে জাল ফেলেছি। দুপুরে জাল তুলতে গিয়ে জালে কোরাল মাছটি পাই। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী জহিরুল ইসলাম এর কাছে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করি।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ পায়রা নদীতে ধরা পড়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo