শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

ববি শিক্ষার্থীকে মারধর, শেবাচিমে চার আনসার বরখাস্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, June 20, 2023,
  • 270 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল শেবাচিম হাসপাতালে মাকে ডাক্তার দেখাতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মো. শান্ত আনসার সদস্যদের মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় চার আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার হাসপাতালের নিচতলায় এ ঘটনা ঘটে।

আনসারের বরিশাল জেলা কমান্ডার বাসুদেব ঘোষ বলেন, ওই ঘটনায় চার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন হেমায়েত উদ্দিন, শাকিল, হানিফ ও রিয়াজ। এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালের আনসার কমান্ডার মোশারেফ হোসেন বলেন, বহির্বিভাগে টিকিট সংগ্রহ করতে এক নারী লাইনে দাঁড়ান। এ সময় ওই নারীর সঙ্গে আনসার সদস্য হেমায়েতের তর্ক হয়। তখন পাশেই থাকা নারীর ছেলে গিয়ে আনসারের সঙ্গে তর্ক ও ধাক্কাধাক্কি শুরু করেন। এই ঘটনার খবরে ববির শিক্ষার্থীরা আনসার সদস্যদের বিচার দাবিতে হাসপাতালে বিক্ষোভ করতে থাকেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। বিষয়টি দুঃখজনক। তাই ওই চার আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo