শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রেমের টানে অস্ট্রিয়ান প্রকৌশলী দিনাজপুরে!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 12, 2022,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে

প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে দিনাজপুরে এসেছেন অস্ট্রিয়ান নাগরিক অ্যাড্রিয়ান বারিসো নিরা নামে এক যুবক। মঙ্গলবার (৯ আগস্ট) রাতে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে ধুমধামে বিয়েও করেছেন নুসরাত জাহান রুম্পা নামে প্রেমিকাকে। খবর পেয়ে তাদের দেখতে ভিড় করছেন মানুষ।

গত রোববার (৭ আগস্ট) বাংলাদেশে আসেন অ্যাড্রিয়ান বারিসো নিরা। পরদিন ঢাকা থেকে দিনাজপুরে যান তিনি।

স্থানীয়রা জানান, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় দিনাজপুরের উপশহরের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে নুসরাত জাহান রুম্পার। পরে ফেসবুকসহ নানান সামাজিক মাধ্যমে তাদের কথা হয়। ২০২০ সালে তারা বিয়ে করার জন্য সম্মত হলেও করোনায় সেটি পিছিয়ে যায়। পরে অ্যাড্রিয়ান দেশে এসে বিয়ে করেন।

এ বিষয়ে রুম্পা বলেন, মনের দিক দিয়ে অনেক ভালো মানুষ অ্যাড্রিয়ান। তার ব্যবহার খুবই ভালো। আমরা যেন সারাজীবন এভাবে একসঙ্গে থাকতে পারি সেজন্য দোয়া করবেন। আমাকে তার দেশে নিয়ে যেতে চায় সে। এতে প্রায় ছয় মাসের মতো সময় লাগবে।

অ্যাড্রিয়ান বলেন, ২০১৯ সালে তাকে এক ঝলক দেখেছিলাম। এরপর দীর্ঘ চার বছর ধরে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে দেখেছি তার থেকেও অনেক ভালো। এদেশের প্রকৃতি ও মানুষ খুব ভালো। খাবার সুস্বাদু। স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই।

অ্যাড্রিয়ান বারিসো নিরা অস্ট্রিয়ার হিয়ানার বাসিন্দা। পেশায় তিনি একজন প্রকৌশলী। একটি নির্মাণকারী প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি মুসলিম।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo